ডাক্তারদের জন্য, ডাক্তারদের দ্বারা পরিচালিত
বৃহত্তর ময়মনসিংহে সর্বপ্রথম এবং সরকার কর্তৃক অনুমোদিত আলট্রাসাউন্ড প্রশিক্ষণ কেন্দ্র
আমাদের গল্প
২০০৯ সালে যাত্রা শুরু করে ময়মনসিংহ আল্ট্রাসাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট (MUTI) বৃহত্তর ময়মনসিংহে প্রথম আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত, প্রতিষ্ঠান কোড ৫৭১২৫।
আমাদের লক্ষ্য একটাই — এই অঞ্চলের প্রত্যেক MBBS ডাক্তার যেন নিজে আত্মবিশ্বাসের সাথে আল্ট্রাসাউন্ড স্ক্যান ও রিপোর্ট করতে পারেন। সেজন্য আমরা তত্ত্বের পাশাপাশি প্রতিটি ক্লাসে রিয়েল পেশেন্টে হাতে-কলমে প্র্যাকটিক্যালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই।
অভিজ্ঞ সোনোলজিস্ট ও আল্ট্রাসনোগ্রাম বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে, আধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে ছোট ব্যাচে ব্যক্তিগত মেন্টরশিপসহ প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষ হওয়ার পরেও শিক্ষার্থীরা আজীবন প্র্যাকটিক্যাল ও ওয়ার্কশপে যোগ দিতে পারেন।
লক্ষ্য
হাতে-কলমে, রিয়েল পেশেন্ট ভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ ও আত্মবিশ্বাসী সোনোলজিস্ট তৈরি করা।
দৃষ্টিভঙ্গি
উত্তর ও মধ্য বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণ প্রতিষ্ঠান হয়ে ওঠা।
মূল্যবোধ
রোগীর নিরাপত্তা, একাডেমিক মান, মেন্টরশিপ এবং আজীবন শেখা।
অনুমোদন ও সহযোগিতা
অনুমোদন
Affiliation with the Bangladesh Technical Education Board, Ministry of Education.
Government approved institute, code 57125.
সহযোগিতা
World Association of Ultrasound in Combined Medicine (WAUCM)
Collaboration for training content and workshops.
Jonosastho Pacific Limited
Collaborating organisation.
